• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন |

কারণ ছাড়া বের হলে ১০০ বার লিখতে হবে ‘দুঃখিত’

সিসি ডেস্ক, ২০ এপ্রিল ।। করোনা পরিস্থিতিতে সবাইকে ঘরে থাকার নানাভাবে দিনের পর দিন আহ্বান সত্ত্বেও যারা যৌক্তিক কারণ ছাড়া বাসার বাইরে বের হবেন, তাদের রাস্তায় বসেই ১০০ বার লিখতে হবে ‘আমি দু:খিত’। এই অভিনব শাস্তির ব্যবস্থা করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) নগরীর কোতায়ালী থানার সিআরবি এলাকায় অকারণে বাসার বাইরে বের হওয়া একদল ব্যাক্তিকে এই অভিনব শাস্তি দিয়েছেন নগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা।

এমন অভিনব শাস্তি দেওয়ার বিষয়টি গনমাধ‌্যমকে নিশ্চিত করে নোবেল চাকমা বলেন, দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে সবাইকে ঘরে থাকার জন্য বার বার আহ্বান জানানো হচ্ছে। অনুরোধ করে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। এরপরও কিছু মানুষ অকারণেই ঘরের বাইরে বের হয়ে ঘোরাফেরা করছেন। এর মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণের ঝুঁকি।

সোমবার বিকেলে নগরীর সিআরবি এলাকায় কিছু তরুণকে অকারণে ঘোরাফেরা করার সময় তাদের কাছে ডেকে এনে ঘরে বাইরে আসার কারণ জানতে চাওয়া হয়। কিন্তু তারা কোন যৌক্তিক কারণ দেখাতে পারেনি। পরে তাদের বয়স বিবেচনায় রাস্তায় বসিয়ে ১০০ বার ‘আমি দুঃখিত’ লেখার ব্যাতিক্রমি শাস্তি দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ