• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন |
শিরোনাম :

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়ালো ১ লাখ ৭০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক, ২১ এপ্রিল ।। প্রাণঘাতী করোনায় বিশ্বব্যাপী মৃত্যুবরন করেছেন ১ লাখ ৭০ হাজার ৪৩৬ জন। আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ৮১ হাজার ২৮৭ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়ে উঠেছেন সাড়ে ৬ লাখ ৬৬ হাজার ৮৫৪ জন।

করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭ লাখ ৯২ হাজার ৭৫৯ জন। গত ২৪ ঘণ্টায় ২৮ হাজারেরও বেশি নতুন শনাক্ত হয়েছে। মৃত্যুতেও সবার শীর্ষে রয়েছে দেশটি। আক্রান্তদের মধ্যে ৪২ হাজার ৫১৪ জনের মৃত্যু হয়েছে। একদিনেই মৃত্যু হয়েছে ১ হাজার ৯০০ জনের। এছাড়া সুস্থ্য হয়েছে প্রায় ৭২ হাজার ৩৮৯ জন। চিকিৎসাধীন রয়েছে ৬ লাখ ৭৭ হাজার ৮৫৬ জন।

যুক্তরাষ্ট্রের পর আক্রান্তের দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত স্পেনে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। ইউরোপের দেশটিতে তৃতীয় সর্বোচ্চ প্রায় ২১ হাজার প্রাণহানির ঘটনা ঘটেছে। এ যাবত চিকিৎসায় সুস্থ্য হয়েছে ৮০ হাজারেরও বেশি মানুষ।

স্পেনের পরই রয়েছে ইউরোপের আরেক দেশ ইতালি। সেখানে ১ লাখ ৮১ হাজার ৩ জন আক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে বেশি ২৪ হাজার ১শ জনের বেশি মানুষ মারা গেছে দেশটিতে।

প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যায় লাখ ছাড়ানো আরো ৩টি দেশ হলো ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য। দেশগুলোতে যথাক্রমে ১ লাখ ৫৫ হাজার ৪শ, ১ লাখ ৪৭ হাজার, ১ লাখ ২৪ হাজার ৮শ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মারা গেছে যথাক্রমে ২০ হাজার ২৬৫ জন, ৪ হাজার ৮শ ৬২ জন, ১৬ হাজার ৫শ ৯ জন।

তবে আশার কথা, ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যমতে, করোনার উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় কোন মৃত্যুর ঘটনা নেই। তবে নতুন করে ১২ শনাক্ত হয়েছে। এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ৮২ হাজার ৭শ ৪৭ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪ হাজার ৬শ ৩২ জন মারা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ