সিসি নিউজ, ২৩ এপ্রিল ।। গভীর রাতে পুলিশের পরিচয় দিয়ে কিংবা ত্রাণ বিতরনে এসেছি- এমন কৌশল অবলম্বন করে দুস্কৃতিকারীরা বাসা-বাড়িতে প্রবেশ করে কোন অঘটন ঘটাতে পারে। তাই ঘরে থেকে করোনা ভাইরাসের সংক্রমন থেকে নিজেকে রক্ষা করার পাশাপাশি পরিবার-পরিজন ও সম্পদ রক্ষা করুন।
নীলফামারীর সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান আজ বৃহস্পতিবার সকালে সিসি নিউজকে দেয়া এক ভিডিও বার্তায় এ কথা বলেন। সিসি নিউজ-এর পাঠকদের জন্য ভিডিও বার্তাটি দেয়া হলো:
https://youtu.be/uOg-XgbnYOQ