• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |

নীলফামারীতে জাগ্রত সোনারায়ের খাদ‌্য সামগ্রী বিতরণ অব্যাহত

নীলফামারী, ২৩ এপ্রিল ।। নীলফামারীর-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের নির্দেশে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত সোনারায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর সোনারায় ইউনিয়নের দারোয়ানী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে সোনারায় ইউনিয়নে বসবাসরত কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও দরিদ্র প্রায় ৩শ পরিবারের মাঝে  খাদ‌্য সামগ্রী বিতরণ করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জাগ্রত সোনারায়ের প্রধান সমন্বয়ক শাহ্ আহসান হাবীব বাবু।
এসময় জাগ্রত সোনারায় সংগঠনের আঞ্চলিক সমন্বয়ক রবিউল ইসলাম ও শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক নূরন্নবী, সদস্য রেজোয়ান ইসলাম মিন্টু, শেফাউল ইসলাম, আব্দুস সামাদ, রুবেল ইসলাম ও আসাদ সরকার উপস্থিত ছিলেন।
জাগ্রত সোনারায়ের প্রধান সমন্বয়ক শাহ্ আহসান হাবীব বাবু জানান, সংগঠনের সদস্যদের অর্থে আমরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সপ্তাহে এক দিন করে খাদ‌্য সামগ্রী, সাবান ও মাস্ক বিতরণ অব্যাহত রেখেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ