• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন |

সৈয়দপুরে স্বপ্ন দিশারীর উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সিসি নিউজ, ২৪ এপ্রিল ।। নীলফামারীর সৈয়দপুুুরে স্বপ্ন দিশারীর উদ্যোগে দুই শত কর্মহীন অসহায়, দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলা কামারপুকুর ইউয়িনের ১ নম্বর ওয়ার্ডের ধলাগাছ পশ্চিম পাড়ায় ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতালের পরিচালক ডা.  সুরত আলী উপস্থিত থেকে এলাকার কর্মহীন, অসহায় দুস্থ পরিবারের সদস্যদের হাতে ওই খাদ্য সামগ্রী তুলে দেন।
এ সময় জাপা নেতা জি. এম. কবির মিঠু, কামারপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কামারপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিকো আহমেদ, শ্রমিক নেতা মো. মনসুর আলী, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন দিশারীর সভাপতি মো. সুমন, খন্দকার আবিদা সুলতাসা ও স্বেচ্ছাসেবী মো. মোস্তাফিজুর রহমান মিলন প্রমূখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ