• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ফেলোশিপ দিচ্ছে সেভ ইয়ুথ বাংলাদেশ

সিসি ডেস্ক, ২৪ এপ্রিল ।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেভ ইয়ুথ বাংলাদেশের উদ্যোগে প্রদান করা হচ্ছে সেভ ইয়ুথ প্রমিজ ফেলোশিপ-২০২০।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক সেভ ইয়ুথ প্রোগ্রামের আওতায় এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস) এবং ইউকেএইড এর সহযোগিতায় বাংলাদেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৩২ জন শিক্ষার্থীকে ৬ মাস মেয়াদি এই ইয়ুথ ‘প্রমিজ ফেলোশিপ’ দেওয়া হয়েছে।

সেভ ইয়ুথ প্রোগ্রামের মডারেটর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল ইসলাম বলেন, ‘এটি একটি সময়োচিত উদ্যোগ। সারাদেশে লকডাউনের কারণে এখন বিশ্ববিদ্যালয়সমূহে ছুটি চলছে। এই ফেলোশিপ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক ভূমিকা পালনে উদ্বুদ্ধ করবে। শিক্ষার্থীদের ভয়েসকে শক্তিশালী করবে এবং কোবিড-১৯ মোকাবিলায় তরুণদের সক্ষমতা বাড়াবে।’

ফেলোশিপ প্রাপ্তদের প্রতিক্রিয়া জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহতাব উদ্দিন বলেন, ‘আমি একজন কোবিড-১৯ স্বেচ্ছাসেবক, এই ফেলোশিপ কমিউনিটির জন্য কাজ করতে আমাকে আরো উৎসাহিত করবে।’

এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুহিন চাকমা বলেন, ‘আমি পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল নানিয়াচরের বাসিন্দা। আমার জন্য এটি একটি বড় সুযোগ, যার মাধ্যমে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে কোবিড-১৯ মোকাবিলায় সচেতন করতে পারব।’

উল্লেখ্য, ফেলোশিপ প্রাপ্ত ৩২ জন  শিক্ষার্থী জাতীয় কবি  কাজী  নজরুল  ইসলাম  বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়,  রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী।

উক্ত ফেলোশিপের অধীনে শিক্ষার্থীরা করোনাভাইরাস সংক্রান্ত মিথ্যা তথ্য, ঘৃণামূলক বক্তব্য এবং সোশ্যাল স্টিগমা প্রতিরোধে পাল্টা বার্তা প্রচারে বিশেষ ভূমিকা রাখবে। সার্বিকভাবে এই উদ্যোগের মূল লক্ষ্য তরুণদের বিভিন্ন সামাজিক সুরক্ষা কার্যক্রমে অংশগ্রহণে অনুপ্রাণিত করা এবং মানবিক, বিজ্ঞানমনস্ক এবং গবেষণালব্ধ তথ্য প্রচারে উৎসাহিত করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ