সিসি নিউজ, ২৪ এপ্রিল ।। নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের মরহুম খয়রাত-মোমেনা ফাউন্ডেশনের উদ্যোগে করোনাভাইরাসের কারনে দুইশত কর্মহীন অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে।
আজ শুক্রবার বিকেলে ফাউন্ডেশন চত্ত্বরে ওইসব অসহায় মানুষদের মাঝে খাদ্য দ্রব্যের প্যাকেট তুলে দেন নীলফামারী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওয়াদুদ রহমান।
এ সময় সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান শাহ, যুগ্ম সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন তোফাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মরহুম খয়রাত-মোমেনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মহসিন আলী বলেন, বর্তমান করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় মানুষজনের পাশে দাড়ানোর জন্য নিজের সাধ্যমত চেস্টা চালানো হচ্ছে। তিনি যাতে এসব কার্যক্রম চালিয়ে যেতে পারেন সেজন্য সকলের দোয়া কামনা করেছেন।
https://youtu.be/67hpvR5hY9k