• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |

কাহারোলে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ।। প্রাণঘাতী করোনা ভাইরাসে খাদ্য সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনায় নিজের বিশ্রাম বিসর্জন দিয়ে দিনাজপুরের কাহারোলে অসহায় ও দুস্থদের দিনরাত খোজ খবর নিচ্ছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় তিনি এক গ্রাম থেকে আরেক গ্রাম ছুটে বেড়াচ্ছেন এবং সামাজিক দুরত্ব বজায় রেখে বাড়ী বাড়ী গিয়ে অসহায়দের খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন। এমনকি উপজেলা পর্যায়ে স্বেচ্ছাসেবী হিসেবে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে কাজ করছেন তারও খোজ রাখছেন সবসময়। প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী নিয়ে কেউ যাতে আত্মীয়করণ করতে না পারে সেদিকেও নজর রাখছেন তিনি।
২৬ এপ্রিল রোববার বিকালে কাহারোল উপজেলা চত্বরে উপজেলার কর্মহীন ১শ জন নৃ তাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি লবন দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, কাহারোল ওসি মনোজ কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, ২নং ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ