• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

‘জীবিত আছেন কিম জং উন’

আন্তর্জাতিক ডেস্ক, ২৬ এপ্রিল ।। উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের মৃত্যুর গুজবে যখন সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে সরগরম চলছে তখন তাতে পানি ঢেলে দিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা চাং ইন মুন।

রোববার চাং দাবি করেছেন, উন ‘জীবিত আছেন এবং সুস্থ আছেন’।

উন উত্তর কোরিয়ায় তার অবকাশযাপন কেন্দ্রে আছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সরকারের অবস্থান স্পষ্ট…কিম জং উন বেঁচে আছেন ও সুস্থ আছেন।’

তিনি বলেন,‘১৩ এপ্রিল থেকে উনসান এলাকায় আছেন তিনি (উন)। এ পর্যন্ত সেখানে কোনো সন্দেহজনক গতিবিধি নজরে আসেনি।’

চাং এমন সময় এ দাবি করলেন যখন উনসানে উনের অবকাশযাপন কেন্দ্রের কাছের রেলস্টেশনে তাকে বহনকারী ট্রেনটির অবস্থানের ছবি প্রকাশ করেছে ৩৮ নর্থ নামের একটি সংস্থা। গত ১৫ এপ্রিল থেকে উনকে আর জনসম্মুখে দেখা যায়নি। কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন উন। অস্ত্রোপচারের পর তার অবস্থা সংকটজনক। এ দাবিতে জোর হাওয়া লাগায় শুক্রবার উত্তর কোরিয়ায় চীনের একটি চিকিৎসক দল পাঠানোর সংবাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ