চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।। করোনা পরিস্থিতির মধ্যে বোরো ধান কাটতে মজুর সংকট দেখা দেয়ায় কুড়িগ্রামের চিলমারীতে কৃষকের ধান কাটা অব্যাহত রেখেছে উপজেলা ছাত্রলীগের সদস্যরা। অর্থনৈতিকভাবে অস্বচ্ছল কৃষকদের ধান কাটতে সহযোগীতা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগকে নির্দেশ প্রদান করেছিলেন। তারই ধারাবাহিকতায় চিলমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বদিউজ্জামান বদরুল এর উদ্যোগে শামছপাড়া এলাকার দিনমজুর খাইরুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগমের ১৮ শতাংশ জমির ধান কেটে বাড়ীতে তুলে দেন চিলমারী উপজেলা ছাত্রলীগ সদস্যরা। এসময় জমিতে ধান কাটেন উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য বাবু মিয়া, জিয়াউর রহমান, রবিন, রিয়াদ, মোঃ মিঠুন মিয়া, মোঃ সিহান, মোঃ ফাহিম, আরিফ, আকাশ, মুরাদ, রোকন মিয়া প্রমুখ। এ ব্যাপারে চিলমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বদিউজ্জামান বদরুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে আমরা অস্বচ্ছল কৃষকের ধান কাটছি। পর্যায়ক্রমে অর্থনৈতিকভাবে অস্বচ্ছল কৃষকদের জমির ধান কাটা কার্যক্রম অব্যাহত থাকবে।