• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন |

এপ্রিলে গার্মেন্টসে সে কাজ না করা শ্রমিকরা পাবে বেতনের ৬০ শতাংশ

ঢাকা, ২৯ এপ্রিল ।। করোনাভাইরাসের প্রভাবে এপ্রিল মাসে পোশাক খাতের বন্ধ থাকা কারখানার শ্রমিকরা মোট বেতনের ৬০ ভাগ পাবে। আর যেসব কারখানায় যে কয়দিন কাজ হয়েছে, সেসব কারখানার শ্রমিকরা মোট বেতনের পুরো অর্থ পাবেন। এছাড়া কোন কারখানা লে অফ ঘোষনা করা হবে না। মে মাসে কোন কারখানায় শ্রমিক ছাঁটাই হবে না।

আজ বুধবার সচিবালয়ে শ্রমিক নেতাদের সঙ্গে এক সভা শেষে এ কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

এ সময় ঢাকার বাইরে থাকা শ্রমিকদের রাজধানীমখী না হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, তাদের পাওনা অর্থ তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ