জয়পুরহাট প্রতিনিধি, ০১ মে ।। নেই চির চেনা মে দিবসের বর্নাঢ্য র্যালী, জ¦ালাময়ী আলোচনা সভা কিংবা প্রীতিভোজ। করোনার কূ-প্রভাবে সারা জেলায় হারিয়ে গেছে মে দিবসের সব আয়োজন। এরই মধ্যে শুধু মাত্র দিবসটির মর্যাদার কথা ভেবে জয়পুরহাটে জাতীয়তাবদী শ্রমিক দলের আয়োজনে একেবারে ঢিলেঢালা ভাবে পালন করা হলো মে দিবস। সভাপাতি, সাধারন সম্পাদকসহ দেখা যায়নি জেলা বিএনপি’র জেলার প্রথম সারির নেতাদের।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে জাতীয ও দলীয় পতাকা পতাকা উত্তোলন সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তৃতা করেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মতিয়র রহমান, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফি, শ্রমিক নেতা খলিলুর রহমান,মুকুল হোসেন প্রমূখ।
এর আগে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন করেন সংগঠনের নেতাকর্মীরা।
এ ছাড়া জেলা জুড়ে দিবসটি পালনের আর তেমন কোন খবর পাওয়া যায়নি বলে জানান পুলিশ সুপার সালাম কবীর।