• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বেতন বোনাস ঈদের আগেই দিতে হবে

ঢাকা, ০২ মে ।। জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মাওলানা এবিএম জাকারিয়া এক যৌথ বিবৃতিতে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা এবং ঈদুল ফিতরের পূর্বে মে মাসের চেক ছাড়ের আহ্বান জানান।

নেতৃদ্বয় বলেন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা মাত্র ২৫% উৎসব ভাতা পেয়ে থাকেন। যা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল।

অন্যদিকে সরকারি শিক্ষকরা ১০০% উৎসব ভাতা পেয়ে থাকেন। বিষয়টি বৈষম্যমূলক।

তাঁরা বলেন, মানুষ যেকোনো উৎসব শতভাগ পালন করে থাকে। উৎসব যদি শতভাগ পালিত হয় তবে বেসরকারি এমপিওভূক্ত শিক্ষকদের উৎসব ভাতা কেন শতভাগ নয়?

নেতৃবৃন্দ বেসরকারি এমপিওভূক্ত শিক্ষকদের জন্য অনতিবিলম্বে শতভাগ উৎসব ভাতা প্রদানের জোর দাবি জানান এবং বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় মে মাসে এমপিও চেক ঈদের পূর্বেই ছাড়ের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। সেই সাথে দেশের সকল প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অসহায় অবস্থা বিবেচনায় নিঃশর্ত প্রণোদনা প্যাকেজ ঘোষণার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ