• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন |

বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন প্রকৌশলী রঞ্জু

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।।  খবর পেলেই ছুটে যান পৌঁছে দেন খাবার সামগ্রী। পাশে দাঁড়ান অসহায় মানুষের পাশে তিনি হলেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারন সম্পাদক প্রকৌশলী আবু হানিফা রঞ্জু। ছুটে চলার এই ধারা অব্যাহত রেখেছেন তিনি। এরই পেক্ষিতে বাঁধে নিচে মানবেত জীবন যাপন করছেন সায়েদ আলী খবরটি প্রকাশ হলে হকার সায়েদ আলীর বাড়িতে ছুটে যান তিনি পৌঁছে দেন খাদ্য সামগ্রী। শনিবার বিকালে চাল, ডাল, আলু, তেল, লবনসহ বিভিন্ন সামগ্রী তুলে দেন সায়েদ আলীর স্ত্রী’র হাতে। সায়েদ আলীর স্ত্রী বলেন সত্যি এটা আনন্দের কথা বাড়িতে এসে পৌঁছে দিচ্ছে আমাদের খবর নিচ্ছে। আবু হানিফা রঞ্জু জানান, অসহায় মানুষের পাশে দাড়ানো তাদের খবর নেয়া সাহায্য করা আমাদের দায়িত্ব এছাড়াও প্রধান মন্ত্রীর নির্দেশ তাদের যেন পাশে থাকতে পারি। এর আগে শুক্রবার বিকালে প্রশাসনের পক্ষ প্রধান মন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী হকার হায়েদ আলীর বাড়িতে পৌঁছে দেয়া হয়।

তাহমিনার প্রতি সাহায্যের হাত বাড়ালেন উপজেলা চেয়ারম্যান
আশ্রয়হীন তাহমিনা ঘরছিলেন স্লিপের আশায়। নেই ঠিকানা নেই আশ্রয় গৃহহীন তাহমিনা। তাহমিনার দুঃখ দুর্দশার কথা প্রকাশ মানবজমিনে। তাহমিনার কথা জানতে পেরে তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম। শুক্রবার তাহমিনা খুজে বের করে উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে চাল, ডাল, আলু, তেলসহ নিত্য প্রযোজনীয় খাদ্য ও ত্রাণ সামগ্রী তাহমিনার হাতে তুলে দেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বদিউজ্জামান বদরুল। এব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম এর সাথে কথা হলে তিনি জানান, শুধু তাহমিনা নয় যারা সমস্যায় পড়বে আমরা তাদের পাশে থেকেই যাহায্য করে যাবো আমরা সবার পাশে ছিলাম আছি এবং থাকবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ