• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন |

সৈয়দপুরে কর্মহীনদের মাঝে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের ত্রাণ বিতরন

সিসি নিউজ, ০৬ মে ।। নীলফামারীর সৈয়দপুরে আজ বুধবার সকাল ১১ টায় সরকারী কারিগরি কলেজ মাঠে করোনকালীন লকডাইন পরিস্থিতিতে আট শতাধিক গরীব, দুস্থ্য, অসহায় এবং মসজিদের ইমাম ও স্বতন্ত্র এবতেদায়ী শিক্ষকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।
প্রত্যেক ব্যক্তিকে ১০ কেজি চাল, দুই কেজি মসুর ডাল এবং তিন কেজি করে আলু বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাসিম আহমেদ, সহকারী কমিশনার (ভুমি) পরিমল কুমার সরকার, যমুনা ব্যাংক, রাজশাহী জোনালের ভাইস প্রেসিডেন্ট মো: মনজুরুল আহসান শাহ, সৈয়দপুর শাখা ব্যাবস্থাপক মো: জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি সাকির হোসেন বাদল, সাধারন সম্পাদক এম এ করিম মিস্টার প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ