• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন |

সৈয়দপুরে ৭৫ শিশু শিক্ষার্থীদের হাতে খাদ‌্য সামগ্রী দিলেন ‘স্বপ্ন দিশারী’

সিসি নিউজ, ০৬ মে ।। সৈয়দপুর মুসলিম কিন্ডার গার্টেন-এর ৭৫ শিশু শিক্ষার্থীর পরিবারকে খাদ‌্য সামগ্রী তুলে দিয়েছে ‘স্বপ্ন দিশারী’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ বুধবার দুপুরে প্রতিষ্ঠানটির চত্ত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ‌্য সামগ্রী তুলে দেয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার শিশু ও তাদের অভিভাবকের হাতে তুলে দেয়ার সময় সাংবাদিক এম আর আলম ঝন্টু, আমিরুজ্জামান, জসিম উদ্দিন, মুসলিম উচ্চ বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক সামসুল ইসলাম, কিন্ডার গার্টেনের অধ‌্যক্ষ আব্দুস সোহাদ উপস্থিত ছিলেন।

এ সময় সংগঠনটির সভাপতি মোহাম্মদ সুমন, সাধারন সম্পাদক খন্দকার আবিদা সুলতানা, যুগ্ম সাধারন সম্পাদক মিলন মোস্তাফিজ, সদস‌্য জিম, নিশাদ, মিন্টু, আতি, অহনা, ফরহাদ উপস্থিত ছিলেন।

খাদ‌্য সামগ্রীর মধ‌্যে ছিল চাল, দুধ, ডিম, মুরগী, তেল, মুড়ি ও সবজি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ