• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন |

দিনাজপুরে স্বাস্থ্যকর্মী ও ছাত্রীসহ ৫ জনের করোনা শনাক্ত

দিনাজপুর, ০৮ মে ।। দিনাজপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে এক স্বাস্থ্যকর্মীসহ পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত সংখ্যা ৩৬ জন। তার মধ্যে শনাক্ত না হতেই একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ মে) দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কৃদ্দুস এ তথ্য জানান।

তিনি জানান, দিনাজপুরে গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৫টি পজেটিভ এসেছে। এরা হলেন, দিনাজপুর সরকারি কলেজের এক ছাত্রী। ২৩ বছর বয়সী এ শিক্ষার্থীর বাড়ি শহরের পাটুয়াপাড়া এলাকায়। তিনি ঢাকার এক আত্মীয়ের বাসা থেকে দিনাজপুরে ফিরেছেন। বিরল উপজেলায় প্রথম আক্রান্ত একজন স্বাস্থ্যকর্মী দিনাজপুর জেনারেল হাসপাতালের আয়া। তার বাড়ি চক কাঞ্চন ঘাট এলাকায়।

অন্য আক্রান্তদের মধ্যে চিরিরবন্দর উপজেলায় এই প্রথম একজনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত আরো দু’জন হলেন ঘোড়াঘাট উপজেলায়। আক্রান্তদের মধ্যে দু’জন নারী এবং ৩ জন পুরুষ। এখন পর্যন্ত শহরে ৭ জনসহ সদর উপজেলাতেই করোনায় আক্রান্তের সংখ্যা ১০ জন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। সুস্থ্ হয়েছে দু’জন।

অন্যদিকে কাহারোল উপজেলায় ৭ জন, নবাবগঞ্জ উপজেলায় ৪ জন,ঘোড়াঘাট উপজেলায় ৪ জন, হাকিমপুর (হিলি) উপজেলায় দু’জন, ফুলবাড়ী উপজেলায় একজন, পাবর্তীপুর উপজেলায় ৫ জন, বোচাগঞ্জ উপজেলায় একজন, চিরিরবন্দর উপজেলায় একজন ও বিরল উপজেলায় একজন করোনায় আক্রান্ত। করোনায় আক্রান্তদের মধ্যে শহরে দু’জন এবং নবাবগঞ্জে একজন ও ফুলবাড়ীতে একজনসহ ৪ জন করোনা যুদ্ধে জয়ী হয়ে সুস্থ্ হয়েছেন।

করোনায় আক্রান্তদের মধ্যে ৭ জন মহিলা, একজন শিশুপুত্র, একজন শিশুকন্যা ও ২৭ জন পুরুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ