• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন |

বেরোবিতে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে ব্রুডা

সিসি ডেস্ক, ০৯ মে ।। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবির) শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করবে বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন ব্রুডা।

অস্বচ্ছল ও দুস্থ  শিক্ষার্থীদের শিক্ষাসহায়তা হিসেবে এ শিক্ষাবৃত্তি প্রদান করবে বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন (ব্রুডা)। এ শিক্ষাবৃত্তি প্রদান করা হবে চারটি ধাপে। ১ম ধাপ ঈদের আগে ও বাকি তিন ধাপ ঈদের পরে ধারাবহিকভাবে প্রদান করা হবে। শিক্ষার্থীদের আগামী ২০ মে’র মধ্যে ব্রুডার ফেসবুক পেজের ইনবক্সের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।

ব্রুডার সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আবীর বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে আমরা যেই কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েছি। আমরা এর আগে কোনো দিন এমনটা দেখিনি। করোনা প্রাদুর্ভাবকালীন আমরা ঘরে বসে লকডাউন পালন করছি, কিন্তু এমন অনেক শিক্ষার্থীই আছেন, যারা লকডাউনের আগে টিউশন বা পার্ট টাইম কাজ করে নিজে চলেছেন আবার অনেকে তাদের পরিবারের দায়িত্ব কাধে তুলে নিয়েছিলেন। আজ এই সংকটের সময়ে তাদের জীবন ও জীবীকার মুখ থুবড়ে পড়েছে। আর এই সময়ে ব্রুডা সেই সব শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চায় শিক্ষাবৃত্তি-২০২০ নামক কর্মসূচির মাধ্যমে।’

এ দিকে বেরোবি উপাচার্য ও ব্রুডার প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, ‘করোনাকালীন পরিস্থিতিতে ব্রুডার শিক্ষাবৃত্তির এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। তাদের এই ক্ষুদ্র সহায়তার মধ্য দিয়ে শিক্ষার্থীদের পাশের দাঁড়ানোর কর্মসূচির ভূয়সী প্রশংসা করি। ব্রুডার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ