• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন |

নওগাঁয় মেডিকেল অফিসারসহ আরও ৮ জন করোনা আক্রান্ত

নওগাঁ, ১১ মে ।। নওগাঁয় মেডিকেল অফিসারসহ নতুন করে আরও ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত বেড়ে ৭০ জন। রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল।

তিনি জানান, ঢাকার আইইডিসিআর থেকে সন্ধ্যায় ১৬৫টি নমুনার ফলাফল আসে। এর মধ্যে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে বলে রিপোর্ট এসেছে। এগুলোর মধ্যে পত্নীতলা উপজেলায় ৪ জন, বদলগাছি উপজেলায় ২ জন, মান্দা উপজেলায় ১ জন এবং ধামইরহাট উপজেলায় ১ জন।

আক্রান্তদের মধ্যে বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসার রয়েছেন। আর বাকি আক্রান্তরা ঢাকা ফেরত। তবে আক্রান্তদের কারও করোনার তেমন কোনো উপসর্গ নেই। সবাই সুস্থ আছেন। ইতোমধ্যে তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। আক্রান্তদের শারীরিক অবস্থা দেখে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান সিভিল সার্জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ