• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন |

নীলফামারীতে নতুন করে দুজনের করোনা শনাক্ত

সিসি নিউজ, ১২ মে ।। নীলফামারীতে সোমবার নতুন করে দুজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৪ জনে।

শনাক্ত হওয়া ওই দুজনের মধ্যে জেলা সদরের বাড়াইপাড়ায় এক পুলিশ সদস্যের স্ত্রী (৩২) ও ডিমলা উপজেলার নাউতারা গ্রামের ২৭ বছরের এক যুবক। দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাদের নমুনা পরীক্ষার ফলাফল সন্ধ্যায় জেলা স্বাস্থ্যবিভাগে পৌঁছে।

সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন সোমবার নতুন করে দুজনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ