• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন |

জলঢাকার ৯ শত কর্মহীনদের পাশে কাতার চ‌্যারিটি

সিসি নিউজ, ১৩ মে ।। আন্তর্জাতিক দাতা সংস্থা কাতার চ্যারিটি ১৫দিনের খাদ্য সামগ্রী নিয়ে জলঢাকার প্রত্যন্ত এলাকা কৈমারীর কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছে। মঙ্গলবার সকালে কৈমারী কলেজ মাঠে ৯০০পরিবারের মাঝে প্রত্যেককে ১৫দিনের খাবার বাবদ ২০কেজি মিনিকেট চাল, ৫লিটার সয়াবিন তেল, ২কেজি খেজুর, ২কেজি মসুর ডাল, ২কেজি চিনি, ২কেজি লবন, পিয়াজ ও সাবান বিতরন করে।

সামজিক নিরাপদ দুরত্ব বজায় রেখে আর স্বাস্থ্য বিধি মেনে এসব ত্রান সামগ্রী বিতরন করেন কাতারের বাংলাদেশ প্রতিনিধি আবু সাঈদ। এ সময় কাতার চ্যারিটির পরিচালক হাফেজ মোঃ হায়দার আলী, স্থানীয় সমাজ সেবী মোকছুদার রহমান লেলিন ও সাইদার রহমান উপস্থিত ছিলেন।

https://youtu.be/kFPxpi0swkI


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ