• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর ( দিনাজপুর) ।। দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধা সাড়ে ৭টার দিকে উপজেলার পুন্ট্রি ইউনিয়নের পুন্ট্রি গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- ওই এলাকার হেমন্ত চন্দ্র রায়ের মেয়ে শাপলা রানী রায় (৩৫) ও তার স্ত্রী সাবিত্রি রানী রায় (৫৫)।
স্থানীয়রা জানায়, সন্ধার পরে নিজের বাড়ির বারান্দায় মা ও মেয়ে বাড়ি বিভিন্ন জায়গা পরিষ্কার করছিল। সে সময় ভেজা কাপড় তুলতে গিয়ে হঠাৎ মেয়ে শাপলা রানী বিদ্যুতের তারে স্পর্শ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
মেয়েকে বাঁচাতে মা সাবিত্রী রাণী দৌড়ে এসে মেয়েকে স্পর্শ করলে ঘটনাস্থলে দু’জনেই বিদুৎ স্পৃষ্ট হয়ে গুরুত্ব আহত হয়।
বিষয়টি নিশ্চিত করেন চিরিরবন্দর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ