• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন |

নীলফামারীতে প্রথম দিনে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা পেলেন ৭৩জন

সিসি নিউজ, ১৪ মে ।। নীলফামারীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা কার্যক্রম শুরু হয়েছে আনুষ্ঠানিক ভাবে।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর সারাদেশে উদ্বোধনের পর নীলফামারীতে এ কর্মসুচী শুরু হয়।

অনুষ্ঠানে পাঁচজনকে নগদ আড়াই করে টাকা প্রদানের মাধ্যমে জেলায় প্রথম দিনে সহায়তা পান ৭৩জন। এর সূচনা করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।

এরআগে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল, নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান পিপিএম, বিপিএম, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।

জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, করোনা প্রভাবে কর্মহীন হয়ে পড়া জেলার ৬২হাজার মানুষ পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মানবিক সহায়তা।

মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২৫০০টাকা করে টাকা দেয়া হচ্ছে ক্ষতিগ্রস্থদের ব্যক্তিদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ