• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :

নীলফামারী-খুলনা রুটে পন্যবাহী পার্সেল ট্রেনের চলাচল শুরু

সিসি নিউজ, ১৫ মে ।। কৃষকদের উৎপাদিত পন্য পরিবহনের জন্য নীলফামারী-খুলনা রুটে চলাচল শুরু করেছে পন্যবাহী পার্সেল ট্রেন। সকাল সাড়ে নয়টায় চিলাহাটি স্টেশন থেকে কাঁচা মরিচ, টমেটো, আদা ও সুপারীসহ কয়েকটি পন্য নিয়ে নীলফামারী থেকে খুলনার উদ্দ্যেশে ছেড়ে গেছে একটি পার্সেল ট্রেন। এরপর ডোমার, নীলফামারী ও সৈয়দপুর স্টেশনে পন্য নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি।

নীলফামারী থেকে খুলনা, যশোর, ঈশ্বরদী, দর্শনা ও চুয়াডাঙ্গা যাচ্ছে এসব পন্য। ট্রেনটি খুলনা থেকে শনিবার এবং চিলাহাটি থেকে রোববার বন্ধ থাকবে। তবে বাকী ৫ দিন পন্য পরিবহন করবে এই ট্রেনটি।
এর আগে গতকাল বৃহষ্পতিবার রাতে খুলনা থেকে নীলফামারীর চিলাহাটি স্টেশনে এসে পৌছায় ট্রেনটি।

সৈয়দপুর স্টেশন মাস্টার শওকত আলী জানান, কৃষকদের উৎপাদিত নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন- শাক সবজি, ডিম, মাছ, কাঁচা মরিচ, আলুসহ নানা ধরনের মালামাল সহজে ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে ট্রেনটি চালু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ