• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন |

নীলফামারীতে মা-ছেলে, দুই স্বাস্থ্য কর্মীসহ করোনায় আক্রান্ত ৭

সিসি নিউজ, ১৫ মে ।। নীলফামারীতে নতুন করে আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মা ছেলে, দুই স্বাস্থ্য কর্মী, ব্যাংকার ও এনজিও কর্মকর্তা রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬১ জন। আজ শুক্রবার রাতে জেলা সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মণ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন করে করোনা শনাক্ত ৭ জনের মধ্যে জেলার ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের মা ও ছেলে, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থকর্মী, জলঢাকা উপজেলার মীরগঞ্জহাটের চা দোকানদার, কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ভ্যাকসিন ক্যারিয়ার এবং সৈয়দপুরের ইসলামী ব্যাংকের কর্মকর্তা ও শার্প নামক এনজিও-এর প্রশিক্ষণ সমন্বয়কারী।
রাতে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন আক্রান্তের বাসা-বাড়ী ও শার্প নামক ওই এনজিওটির মূল কার্যালয়কে লকডাউন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ