• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ কোয়ার্টার লকডাউন

কিশোরগঞ্জ (নীলফামারী), ১৬ মে ।। ফের করোনাভাইরাস হানা দিলো নীলফামারীর কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে। এবারে একজন ভ্যাকসিন পোর্টার করোনায় আক্রান্ত হয়েছেন। লকডাউন করা হলো পাঁচটি কোয়ার্টার।

কিশোরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ভ্যাকসিন পোর্টার তৈয়ব আলীর (৪৫) শরীরে কোভিট-১৯ শনাক্ত হয়েছে। তিনি কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পশ্চিমপাড়া গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে । তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে গত ১০ মে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়।

কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদ তার শরীরে করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার আইইডিসিআর রিপোর্টে করোনা শনাক্ত হয়। তাকে আইসোলেসনে রাখা হয়েছে। করোনা আক্রান্ত ওই ব্যক্তির উপসর্গ রয়েছে। তিনি হাসপাতাল চত্বরে থাকেন। তাকে নীলফামারী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচটি কোয়ার্টার লকডাউন করা হয়েছে।

উল্লেখ্য, কিশোরগঞ্জ উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ