• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন |

আক্কেলপুরে ৩ ভূয়া পুলিশের চাঁদাবাজী: আটক ১

জয়পুরহাট প্রতিনিধি, ১৬ মে।। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর-নওগাঁ সড়কে পুলিশ পরিচয় দিয়ে শ্রমিকবাহি মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে চাঁদাবাজী করার সময় পুলিশ মেহেদী হাসান(২৫) নামে এক প্রতারককে হাতে নাতে আটক করলেও পালিয়ে যায় অপর ২ প্রতারক। আটককৃত প্রতারক মেহেদী হাসান পাশ্ববর্তী বগুড়ার আদমদিঘি উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।

শনিবার দুপুরে জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজার এলাকায় তাকে আটক করে পুলিশ।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, আটককৃত মেহেদী হাসানসহ ৩ প্রতারক তাদের মটর বাইকে পুলিশের ষ্টিকার ব্যবহার করে ও নিজেদের পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে ধান কাটার জন্য শ্রমিকদের পারিবহনের মাইক্রোবাস, ট্রাক, পিক-আপ, শ্যালো চালিত ভটভটি, ব্যাটারী চালিত ইজি বাইকসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তুলছিলেন।

বিষয়টি সন্দেহ হলে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে একই এলাকার মেহেদী হাসানের প্রায় সমবয়সী শোহান ও টোটন নামে ২ সহযোগী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মেহেদী হাসানকে আটক করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ