• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন |

তারাগঞ্জে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৭টি ঘর

তারাগঞ্জ প্রতিনিধি।। রংপুরের তারাগঞ্জে অগ্নিকান্ডে সাতটি পাকা ঘর পুড়ে  ছাই হয়ে গেছে।  শুক্রবার দিবাগত রাত অনুমান ১ টার সময় উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর হাড়িকাটা গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, গোয়াল ঘরে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ায় গ্রামের আশরাফুল ইসলাম, আসাদুল ইসলাম, সাদেকুল ইসলাম, মাহাবুল ইসলাম, লেবু মিয়ার  ৭ টি পাকা ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা ৭ টি গরু, ২শ কেজি তামাক, ২০ মণ ধান, ১৬ মণ চাল, নগদ ১ লক্ষ ৬০ হাজার টাকা, ১২ লক্ষ টাকার আসবাবপত্র, জমির দলিল, পড়ালেখার বই সহ জামা কাপড় পুড়ে  ছাই হয়ে গেছে। এতে ওই চার পরিবারের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় শনিবার সকালে কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার ঘটনাস্থল  পরিদর্শন করেন। এ সময় চার পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল, মসুর ডাল, তেল, লবণ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ