নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে যুব মহিলা লীগের এক’শ কর্মীকে ঈদ উপহার দেয়া হয়েছে সংগঠনটির জেলা কমিটির উদ্যোগে।
বুধবার দুপুরে সাংসদ আসাদুজ্জামান নুরের বাসভবনে এই উপহার বিতরণ করা হয়।
এতে জেলা আওয়ামীলীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, পৌর সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা যুবমহিলা লীগের সভাপতি সান্তনা চক্রবর্তি, সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী ও সাংসদের প্রতিনিধি তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী জানান, সাংসদ আসাদুজ্জান নুরের সহায়তায় উপহার সামগ্রীর মধ্যে ছিলো শাড়ি, চাল, সেমাই ও সবজি।