• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন |

হিউম্যানিটি অফ সৈয়দপুরের ঈদ উপহার সামগ্রী বিতরণ

সিসি নিউজ, ২৪ মে ।। করোনা ভাইরাসের সংক্রমণে নাভিশ্বাস পুরো বিশ্ব। করোনা সংক্রমণ ঠেকাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও চলছে লকডাউন। নিম্ন আয়ের অস্বচ্ছল মানুষেরা হয়ে পড়েছে কর্মহীন। এমতাবস্থায় মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল-ফিতর দরজায় কড়া নাড়ছে।
ঈদকে সামনে রেখে চিন্তার যেন শেষ নেই এসব ছিন্নমূল নিম্ন আয়ের মানুষের, করোনা যেন মলিন করে দিয়েছে তাদের ঈদ আনন্দ। এসব আয়-রোজগারহীন মানুষের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে ব্যাতিক্রম ‘ঈদ উপহার’ নিয়ে তাদের পাশে দাড়িয়েছে সেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিটি অফ সৈয়দপুর ।
স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিটি অফ সৈয়দপুর এর উদ্যোগে গতকাল শনিবার বিকেল ৩ টায় সৈয়দপুর শহরের নিয়ামতপুরের ৪০টি অসহায় ও ছিন্নমূল পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। এসব ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, গুড়ো দুধ, চিনি, মহিলাদের জন্য শাড়ি ও পুরুষদের জন্য লুঙ্গী।
ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি সবাইকে সচেতন হতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে আহবান জানান ঈদ উপহার বিতরন কর্মসূচীর প্রধান অতিথি সহকারী কমিশনার ভূমি পরিমল কুমার সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন হিউম্যানিটি অফ সৈয়দপুর এর সভাপতি মোঃ শাহবাজ, পৌর ৬নং কাউন্সিল শাহিনুর ইসলাম মিঠু, সার্চ টিমের সাধারণ সম্পাদক মশিউর রহমান, স্বপ্নদিশারী এর প্রতিষ্ঠাতা আবিদা সুলতান, ও মিলনা মোস্তাফিজ , স্বেচ্ছাসেবী রুপ রহমান। এবং হিউম্যানিটি অফ সৈয়দপুর এর উপদেষ্টা আজিজুর রহমান, ও সুলতান, সাজু, আরিফ, সবুজ, আনারুল, আলমগীর, সোহেল, শিহাব, লুৎফর, সুজন, সোলায়মান, রুবেল, আরজু,সহ অন্যান্যরা উপস্থিত থেকে এই ঈদ উপহার সামগ্রী বিতরন করেন।
হিউম্যানিটি অফ সৈয়দপুর এর সুলতান বলেন, মানুষের কল্যাণে আমাদের এমন মানবিক কার্যক্রম চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ