• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রংপুরে এরশাদের বাসবভন ‘পল্লী নিবাস’ লকডাউন

রংপুর, ২৫ মে ।। রংপুরে প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের বাসভবন পল্লী নিবাস লকডাউন ঘোষণা করা হয়েছে। তার পুত্র সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদের দেহরক্ষীর করোনা শনাক্ত হওয়ায় বাড়িটি লকডাউন করা হয়।

সোমবার (২৫ মে) দুপুরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ এবং মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা যৌথভাবে রোববার (২৪ মে) রাতে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রংপুরের দর্শনা এলাকার বাসভবন পল্লী নিবাস লকডাউন করেছে। সেখানে অবস্থানরত রংপুর-১ আসনের সংসদ সদস্য এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ ও তার স্ত্রী মহিমা সাদ এরশাদ, এপিএস আফজালসহ অন্য সকল স্টাফদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

এ দিকে রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানান, গত শনিবার (২৩ মে) রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সাদ এরশাদের দেহরক্ষী শিবলুর করোনা পজেটিভ এসেছে। সরকারী নির্দেশনার আলোকেই ওই বাড়িটি রোববার রাতে লকডাউন ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে পল্লী নিবাসে জাতীয় পার্টির সকল নেতাকর্মী ও জনসাধারনের প্রবেশেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ