• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

রানীরবন্দরে সড়ক দূর্ঘটনায় নিহত ২

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুর-রংপুর হাইওয়ে মহাসড়কের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে ট্রাক্টরের সাথে থ্রি হুইলারের মুখোমুখী সংঘর্ষে সালেহীন (১৬) ও আজগার আলী (৫০) নামে দুইজন নিহত হয়েছেন।

নিহত সালেহিন উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চকগোবিন্দ গ্রামের হানিফের পূত্র ও অপর একজন আজগার আলী একই ইউনিয়নের চাম্পাতলী বাজারের পাশে মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে ১০ টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের রাণীরবন্দর মহিলা কলেজের সামনে।

ওই এলাকার স্থানীয়রা জানান, রাত ১০ টার দিকে দিনাজপুরগামী একটি থ্রি হুইলারের সাথে ট্রাক্টরের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এতে আহত হয় আরো ৩জন। আহতদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল প্রেরণ করা হয়।

এ বিষয়ে দশমাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম.শামসুর নুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ