• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন |

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আগুন

ঢাকা, ২৭ মে ।। রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ বুধবার (২৭ মে) রাত ৯টা ৫৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ইউনাইটেড হাসপাতালের নিচতলার আইসিউ ভবনে অগ্নিকাণ্ডের খবরে রাত ৯টা ৫৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে পাঠানো হয়। রাত ১০টা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ