• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন |
শিরোনাম :

রাজশাহী বিভাগের মধ্যে জয়পুরহাট শীর্ষে

জয়পুরহাট প্রতিনিধি, ৩১ মে ।। চলতি বছর এসএসসি পরীক্ষায় রাজশাহী বিভাগের মধ্যে গত বছরের ন্যায় এবারও জয়পুরহাট জেলা শীর্ষ স্থান দখল ধরে রেখেছে। জেলায় পাশের হার ৯৫.৯৭%। জয়পুরহাট জেলার পর রয়েছে চাপাইনবাবগঞ্জ ও বগুড়া জেলা। জেলায় ছেলে পরীক্ষার্থী ছিল ৪৪৮৪ জন, পাশ করেছে ৪২৭২ জন, মেয়ে পরীক্ষার্থী ছিল ৪৩৫০ জন ও পাশ করেছে ৪২০৬ জন, জিপিএ-৫ পেয়েছে ১৬৯৩ জন।

রোববার দুপুরে জেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার শাহাদুজ্জামান বিষয়গুলো নিশ্চিত করেন।

জেলায় প্রতি বছরের মত এবারও জেলায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ শীর্ষস্থান ধরে রেখেছে, ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ জনই জিপিএ-৫ পেয়েছে। দ্বিতীয় স্থানে থাকা রামদেও বাজলা সরকারী উচ্চ বিদ্যালয়ের ২৪০ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে ১৯৪ জন। তৃতীয় স্থানে জয়পুরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪২ জন পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে ১৪২ জন।

এছাড়া কালাই উপজেলায় কালাই ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাশ করেছে,জিপিএ-৫ পেয়েছে ৭৩ জন। আক্কেলপুর এফ ইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯৭ জন পাশ করেছে,জিপিএ-৫ পেয়েছে ৬২ জন। পাঁচবিবি এল বি পি উচ্চ বিদ্যালয়ের ১১২ জন পরীক্ষার্থীর শতভাগ পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন। পাঁচবিবি এন এম সরকারি উচ্চ বিদ্যালয়ের ১১২ জন পরীক্ষার্থীর মধ্যে ১১১ জন পাশ করেছে,জিপিএ পেয়েছে ৪৯ জন। ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জনই পাশ করেছে,জিপিএ -৫ পেয়েছে ২১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ