জয়পুরহাট প্রতিনিধি, ৩১ মে ।। চলতি বছর এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে জয়পুরহাটে আবু সাইদ (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল দস্তপুর গ্রামের সরোয়ার হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহরিয়ার খান জানান, রোববার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হবার পর উত্তীর্ন হতে না পেরে আবু সাইদ অভিমান করে বাড়ীর সবার অগোচরে গ্যাসবড়ি খায়। এক পর্যায়ে ব্যাপারটি পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে দ্রুত জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।
এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকালই সন্ধ্যা ৭ টার দিকে তার মৃত্যু হয়। জানা গেছে, আবু সাইদ অংক পরীক্ষায় ফেল করেছিল।