• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন |

সৈয়দপুর বিমানবন্দরে বিমান উঠানামা শুরু

সিসি নিউজ, ১ জুন।। দীর্ঘ আড়াই মাস পর আবারো সৈয়দপুর বিমানবন্দরে শুরু হয়েছে বিমান উঠা-নামা। করোনা প্রভাবে বন্ধ থাকার পর আজ সোমবার সকাল ৮টা ১০ মিনিটে নভোএয়ারের একটি উড়োজাহাজ সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেছে।
ঢাকা থেকে ৪০ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেছে। ওই উড়োজাহাজে ঢাকা উদ্দেশ্যে ৫০জন যাত্রী নিয়ে সৈয়দপুর থেকে উড্ডয়ণ করবে সকাল ৯টা ১৫ মিনিটে।
সরকারের সিদ্ধান্তের পর গত কয়েক দিন থেকে বিমানবন্দরটি স্বাভাবিক পরিবেশের উপযোগী করে গড়ে তুলেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সুনশান নিরবতায় থাকা বৃহত্তর রংপুর অঞ্চলের একমাত্র বিমানবন্দরটি আবারো প্রাণ চাঞ্চল্য ফিরে পেয়েছে।
সরকারী বিধি নিষেধ মেনে ঢাকা-সৈয়দপুর রুটে বিমান বাংলাদেশ, নভোএয়ার ও ইউএস বাংলার তিনটি করে ৯টি ফ্লাইট চলাচল করবে প্রতিদিন।
স্বাভাবিক সময়ে এই পথে ১২টি করে ফ্লাইট আসা যাওয়া করতো যাত্রীদের নিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ