খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের খানসামা উপজেলার পুলহাট এলাকা থেকে ১১পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে খানসামা থানা পুলিশ। মঙ্গলবার রাতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের আবু তালেব (২৫) ও তাঁর সহযোগী নাসিম ইসলাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলহাট থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটকে করে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান,খানসামা উপজেলাকে মাদক,জুয়া ও সন্ত্রাস মুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে।