• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন |

ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থার অবনতি

সিসি ডেস্ক, ০৫ জুন ।। করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটেছে।

শুক্রবার গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্য আপডেটে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য আপডেটে বলা হয়েছে, ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমা‌নে তার নিজের স্থা‌পিত প্র‌তিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতা‌লে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তিনি সবার দোয়া চেয়েছেন।

করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।

গত ২৩ মে গণস্বাস্থ্য নগর হাসপাতালের ল্যাবে প্রতিষ্ঠানটির উদ্ভাবিত কিট দিয়ে নমুনা পরীক্ষার করে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজিটিভ আসে। এরপর ২৬ মে তার কিডনির ডায়ালাইসিস করা হয় এবং ওইদিনই করোনা চিকিৎসার জন্য তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্তের পর তার স্ত্রী শিরিন পারভিন হক এবং ছেলে বারিশ হাসান চৌধুরীর নমুনা পরীক্ষা করা হলে তারা দু’জনের দেহেও করোনার সংক্রমণ ধরা পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ