বিশেষ প্রতিনিধি ।। নীলফামারীর সৈয়দপুর থানায় কর্মরত করোনা আক্রান্ত এক পুলিশ কর্মকর্তার শারীরিক ও মানসিক সুস্থতার জন্য বিভিন্ন ফলমূল শুভেচ্ছা উপহার হিসেবে পাঠিয়েছেন নীলফামারী পুলিশ সুপার।
আজ শনিবার (০৬ জুন) সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আইসোলেশন ইউনিটে থাকা করোনা আক্রান্ত পুলিশের উপ-পরিদর্শক (এসআই, নিরস্ত্র) লক্ষ্মী নারায়ণ বর্মনকে ওই শুভেচ্ছা উপহার পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৈয়দপুর থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই, নিরস্ত্র) লক্ষ্মী নারায়ণ বর্মন গত ২৯ মে তিনি অসুস্থ হয়ে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে হাসপাতালে ভর্তি হন। পরদিন ৩০ মে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে তাঁর নমুনা সংগ্রহ করে। পরবর্তীতে তাঁর সংগৃহিত নমুনা নীলফামারী সিভিল সার্জন অফিসের মাধ্যমে দিনাজপুর এম এ রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল।
গত ৪ জুন এসআই লক্ষ্মী নারায়ন বর্মণের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এতে তাঁর করোনা পজিটিভ সংক্রমন শনাক্ত হয়েছে। এরপর থেকে করোনা আক্রান্ত পুলিশ কর্মকর্তা লক্ষ্মী নারায়ণ বর্মনকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
আজ শনিবার নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান করোনা আক্রান্ত পুলিশ কর্মকর্তা লক্ষ্মী নারায়ণ বমর্ণের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য বিভিন্ন ফলমূল শুভেচ্ছা উপহার হিসেবে পাঠিয়েছেন। নীলফামারীর ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. মাহবুব হোসেন পুলিশ সুপারের ওই শুভেচ্ছা উপহার সৈয়দপুরে নিয়ে আসেন। পরে তিনি সে সব সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসোলেশন ইউনিটে কর্তব্যরত স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে এসআই লক্ষ্মী নারায়ণ বর্মণের কাছে হস্তান্তর করা হয়েছে।
সৈয়দপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আতাউর রহমান বিষয়টি সিসি নিউজকে নিশ্চিত করেছেন।