দিনাজপুর, ১১ জুন।। দিনাজপুরের বীরগঞ্জ এই প্রথম থানার এক পুলিশ কনস্টেবল (৪৬) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
বুধবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে গত ৩ জুন তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল তিনি করোনা ইউনিটে চিকিৎসা দেয়া হয়। গত মঙ্গলবার তার অবস্থা সংকটময় হওয়ার রাতেই তাকে দিনাজপুর থেকে ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে নেয়ার পথে মৃত্যুব হয়।
বীরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই কনস্টেবল গত মাসে অসুস্থতাবোধ করেন। পরে তিনি করোনা পরীক্ষা করার জন্য নমুনা দেন। চলতি মাসের গত ২ তারিখে করোনা পজিটিভ ধরা পড়ে। ওইদিন রাতেই বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে পরের দিন (৩ জুন) তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে কয়েকদিন থাকার পর অবস্থার অবনতি হলে মঙ্গলবার গভীর রাতে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বুধবার সকালে ঢাকা পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
ঢাকা থেকে ওই মৃত পুলিশ সদস্যের লাশ নিয়ে এসে তার গ্রামের বাড়িতে দাফন-কাফন করা হবে বলে জানা যায়। মৃত পুলিশ কনেস্টেবলের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার গইছপাড়া গ্রামে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, বীরগঞ্জ থানায় কর্মরত এক পুলিশ কনেস্টেবল করোনায় আক্রান্ত হলে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে গতকাল (মঙ্গলবার) রাতে আমরা তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি রাস্তায় মৃত্যুবরণ করেন।
তিনি করোনা আক্রান্ত ছিলেন, সেইসাথে তিনি হৃদরোগেও আক্রান্ত ছিলেন। লাশ দাফন-কাফনের জন্য গ্রামের বাড়িতে পাঠানো হবে বলেও জানান তিনি।