• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

ভারতে উৎপাদন শুরু হচ্ছে অক্সফোর্ডের ভ্যাকসিন

আন্তর্জাতিক ডেস্ক ।। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন ‘চ্যাডক্স ১ এনকভ-১৯’ এর উৎপাদন কাজ ইতোমধ্যে শুরু করে দিয়েছে ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল জায়ান্ট কম্পানি ‘অ্যাস্ট্রা জেনিকা।’ গত শুক্রবার বিবিসি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে কোম্পানিটির কার্যনির্বাহী প্রধান প্যাস্কাল সরিওট এ তথ্য জানান। উৎপাদনের গতি বাড়াতে ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে অ্যাস্ট্রা জেনিকা।

এবার অক্সফোর্ডের টিকা উৎপাদনের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিল বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারক সংস্থা ভারতের সিরাম ইনস্টিটিউট। মঙ্গলবার সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা বলেন, ভ্যাকসিনটির উৎপাদনের জন্য ১০ কোটি মার্কিন ডলার (প্রায় ৭৫০ কোটি টাকা) অর্থ বরাদ্দ করা হয়েছে। খুব শিগগিরই এই ভ্যাকসিন উৎপাদনের কাজও শুরু হয়ে যাবে।

তবে ভ্যাকসিনটির চূড়ান্ত পর্বের হিউম্যান ট্রায়ালের ফলাফল না পাওয়া পর্যন্ত এটির সুরক্ষা এবং কার্যকারিতার দিক বিবেচনা করে বাজারে ছাড়া হবে না।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি ভ্যাকসিনটির চূড়ান্ত পর্বের হিউম্যান ট্রায়ালের ফলাফল না জেনেই উৎপাদনের কাজ কীভাবে শুরু করা হচ্ছে জানতে চাইলে পুনাওয়ালা বলেন, করোনা পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে জরুরি ভিত্তিতে করোনা টিকার জোগান দেয়ার প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। এ জন্য নিজেরা ঝুঁকি নিয়ে আপাতত কয়েক লাখ ডোজ তৈরি করে রাখছে সিরাম ইনস্টিটিউট।

সিরাম ইনস্টিটিউট বলছে, অক্সফোর্ডের টিকার উৎপাদনের আগাম প্রস্তুতির ফলে ভবিষ্যতে লাভবান হবে ভারত ও অন্যান্য বেশ কয়েকটি নিম্ন ও মধ্য আয়ের দেশ। টিকা তৈরির পর মোট কত পরিমাণ ডোজ ভারত পাবে, সে কথা নির্দিষ্টভাবে বলা না গেলেও সরকারের নির্দেশ মেনে দেশের প্রাথমিক প্রয়োজন মেটানোর পর অন্যান্য দেশে এই টিকা পাঠানোর কথা ভাবা হবে বলে জানান সংস্থাটির প্রধান আদর পুনাওয়ালা। জিনিউজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ