• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন |

খানসামায় মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের খানসামায় মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে অমিনুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে উপজেলার আংগারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামের হাজী পাড়ায়। নিহত সুজন ঐ এলাকার মতিয়ার রহমানের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি শেখ কামাল হোসেন জানান, বিকেলে মাছ শিকার করতে গেলে বাড়ির পাশের দোলায় যান নিহত অমিনুল। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ