• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |

করোনাকালীন সময়ে ছাত্রদের বেতন মওকুফের দাবীতে ছাত্রদলের স্মারকলিপি

নীলফামারী প্রতিনিধি। করোনা কালীন সময়ে সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষার্থীদের বেতন মওকুফের দাবীতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রবিবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসক বরাবর এই স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনটির জেলা কমিটির শীর্ষ নেতারা। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স।
স্মারকলিপিতে সব শিক্ষার্থীদের কথা মাথায় রেখে অনলাইন ভিত্তিক ক্লাশ বন্ধেরও দাবী জানানো হয়।
পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং যেসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের টাকার উপর নির্ভরশীল এরকম প্রতিষ্ঠানগুলোকে সরকারী তহবিল থেকে সহায়তার আহবান জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোকলেছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস জীবন ও দফতর সম্পাদক পায়েলুজ্জামান রক্সি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ