• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন |

প্রাথমিকসহ ১০ হাজার শিক্ষকদের জন্য নতুন কার্যক্রম

সিসি ডেস্ক, ২২ জুন ।। করোনার কারণে বন্ধ রয়েছে প্রাথমিকসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে সে জন্য অনলাইনে ক্লাস নেয়ার ব্যবস্থা করেছে সরকার। তারই ধারাবাহিকতায় এবার দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের অন্তত ১০ হাজার শিক্ষককে বিনামূল্যে অনলাইনে ক্লাস নেয়ার পদ্ধতিগত ও প্রযুক্তিগত প্রশিক্ষণ দেয়ার কার্যক্রম হাতে নিয়েছে কোডার্সট্রাস্ট।

প্রযুক্তি প্রশিক্ষণ ও জ্ঞান বিতরণে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি তাদের ঢাকার সদরদপ্তর ও অন্যান্য প্রশিক্ষণ কেন্দ্র থেকে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে। প্রশিক্ষণ দেয়া হবে সম্পূর্ণ অনলাইনে। প্রশিক্ষণার্থী ১০ হাজার শিক্ষক এরই মধ্যে তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

শনিবার হয়েছে এর উদ্বোধন। এই কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, ‘বৈশ্বিক সঙ্কটে আমাদের সকল ক্ষেত্রেই স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। আপদকালীন অবস্থায় আমরা কী করে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে পারি, যাতে আমাদের শিক্ষার্থীরা পিছিয়ে না পড়ে সরকার সে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেয়ার সুযোগ তৈরি হয়েছে। এটাকে আমাদের কাজে লাগাতে হবে। আর তেমনই একটি উদ্যোগ এই প্রশিক্ষণ কর্মসূচি।’

তিনি আরও বলেন, ‘অনলাইন শিক্ষা ব্যবস্থায় আমাদের একসময় যেতেই হবে, সে ভাবনা আমাদের ছিল এবং সে লক্ষ্যে প্রস্তুতিও চলছিল। বিশ্ব যতই চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে ততই আমাদের এসব বিশেষ দক্ষতা অর্জন জরুরি হয়ে পড়েছে। তবে হঠাৎ করে করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখতে হচ্ছে, ফলে আগামী কয়েক বছরের মধ্যে যা আমরা করতে চেয়েছিলাম তা এখনই শুরু করতে হচ্ছে।’

শিক্ষকরা যারা নিজেরা এমন প্রশিক্ষণের প্রয়োজন বোধ করে তা গ্রহণে আগ্রহ দেখিয়েছেন তাদের বিশেষ অভিনন্দন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি আশা করি, এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা অনলাইনে আরও ভালো করে পাঠদান করতে পারবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ