• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন |

খানসামায় ঘরের দেয়াল চাপায় চতুর্থ শ্রেণীর ছাত্রীর মৃত্যু

খানসামা (দিনাজপুর), ২৫ জুন ।। দিনাজপুরের খানসামায় মাটির ঘরের দেয়াল ধসে চাপা পড়ে পলি আক্তার (১৩) নামে চতুর্থ শ্রেনীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪জুন) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার হোসেনপুর গ্রামের মন্ডল পাড়ায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত পলি আক্তার ঐ এলাকার আমিনুল ইসলামের মেয়ে।

নিহতের পিতা আমিনুল ইসলাম জানান, রাত দুইটার দিকে প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাতের সময় শুয়ে থাকা অবস্থায় মাটির দেয়াল ধসে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম,পিআইও মাজহারুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, ইউপি সদস্য নিহত ঐ ছাত্রীর পরিবারের সাথে দেখা করে সমবেদনা জ্ঞাপন করেন।

ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, নিহতের দাফন,ঘর মেরামত ও অন্যান্য সকল সহযোগিতায় পাশে থাকবে উপজেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ