সিসি নিউজ, ২৭ জুন ।। ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে তিস্তার পানি। এতে নীলফামারীর ডিমলা, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলার তিস্তার অববাহিকার চরাঞ্চলের প্রায় ৭ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ডিমলার ঝুনাগাছ চাপানী নামক স্থানে তিস্তা নদীর ভাঙ্গন থেকে রক্ষা করতে ৮টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে উপজেলা প্রশাসন।
এছাড়া ভারী বর্ষণে পানি বেড়েছে নীলফামারীর ছোট-বড় ২৫টি নদীর পানি। এর মধ্যে জেলার কিশোরগঞ্জ উপজেলা শহরের মাঝখান দিয়ে বয়ে চলা ধাইজান নদীতে দেখা দিয়েছে ভাঙ্গন। গত ২৪ ঘন্টায় শহর সংলগ্ন তেলীপাড়ার মানুষের চলাচল রাস্তাসহ প্রায় ১৫০ ফুট পাড় নদীতে বিলীন হয়ে গেছে। এ ছাড়াও চাড়াল কাটা নদীর পাড় ভেঙ্গে যাওয়ার সংবাদ মিলেছে।
পানি উন্নয়ণ বোর্ড জরুরী ভিত্তিতে ভাঙ্গন রোধে কাজ করার পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন। সৈয়দপুর পানি উন্নয়ণ বোর্ডের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার।