• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জরিমানা ছাড়াই আয়কর রিটার্ন জমা দেয়ার সুযোগ বাড়ল

সিসি ডেস্ক, ০২ জুলাই ।। করোনাভাইরাসে সৃষ্ট সংকটের কথা বিবেচনায় নিয়ে বিদায়ী ২০১৯- ২০ করবর্ষে যেসব ব্যক্তি শ্রেণি এবং কোম্পানি করদাতা এখনো রিটার্ন দাখিল করতে পারেনি তাদের শর্ত সাপেক্ষে জরিমানা-সুদ ছাড়া আয়কর বিবরণী দাখিলের সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) । তবে উৎসে কর কর্তন বা আদায় ও জমার ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

৩০ মার্চ এনবিআর সদস্য (করনীতি) মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, গত ২৬ মার্চের পর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রিটার্ন জমা, আপিল ও ট্রাইব্যুনালে অ্যাসেসমেন্ট, এডিআরে জরিমানা-সুদ লাগবে না। কিন্তু ২৬ মার্চের আগে মামলার ক্ষেত্রে জরিমানা-সুদ দিতে হবে। সব শ্রেণির করদাতার জন্য যেসব ক্ষেত্রে পরিপালনের সময়সীমা ২৬ মার্চ থেকে এ পর্যন্ত উত্তীর্ণ হয়েছে অথবা আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে উত্তীর্ণ হবে সেসব ক্ষেত্রে পরিপালনের বর্ধিত সময়সীমা ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করা হলো।

আদেশে বলা হয়, আয়কর অধ্যাদেশ-১৯৮৪ এর আওতায় কোনো আয়কর কর্তৃপক্ষ বা কর আপিলাত ট্রাইব্যুনালের যেসব কার্যক্রমের সময়সীমা ২৬ মার্চ থেকে এ পর্যন্ত উত্তীর্ণ হয়েছে অথবা আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে উত্তীর্ণ হবে সেসব ক্ষেত্রে বর্ধিত সময়সীমা ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করা হলো। দুই ক্ষেত্রেই রিটার্ন জমার ক্ষেত্রে বিলম্বজনিত সুদ, জরিমানা প্রযোজ্য হবে না।

২০২০-২১ অর্থবছরের অগ্রীম করের প্রথম কিস্তি ১৫ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে এবং ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে উৎসে কর্তিত ও আদায় করা কর নির্ধারিত বিধিবদ্ধ সময়ে সরকারি কোষাগারে জমা দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ