• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন |

পুলিশকে গণমুখী ও জনবান্ধব করতে খানসামায় বিট পুলিশিং কার্যক্রম চালু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ “মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” লক্ষ্যে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনাজপুরের খানসামায় পুলিশের উদ্যোগে ‘বিট পুলিশিং’ কার্যক্রম চালু করা হয়েছে।

শুক্রবার (৩জুন) দুপুরে আইজিপি ড.বেনজির হোসেনের নির্দেশে ও পুলিশ সুপার আনোয়ার হোসেন পিপিএম বিপিএম বারের সহযোগিতায় উপজেলার ৬টি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম চালু করলেন ওসি শেখ কামাল হোসেন। এ কার্যক্রমের আওতায় প্রতি বিটে এক জন করে এসআই কে দায়িত্ব দেয়া হয়েছে।

ওসি শেখ কামাল হোসেন বলেন, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ও যেকোনো অপরাধ দ্রুত দমনে আইজিপি ড.বেনজির হোসেন মহোদয়ের নির্দেশে ও পুলিশ সুপার আনোয়ার হোসেন পিপিএম বিপিএম বার স্যারের প্রত্যক্ষ সহযোগিতায় খানসামা উপজেলায় প্রথম বিট পুলিশিং কার্যক্রম শুর করলাম। এতে এখন দ্রুত সময়ের মধ্যে সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিনি সেবাগ্রহীতার উদ্দেশ্যে বলেন, পুলিশ জনগনের বন্ধু। আপনারা পুলিশকে ভয় পাবেন না। খানসামা থানা পুলিশ জনগণের বন্ধু হিসেবে আপনাদের পাশে থাকবে। খানসামা উপজেলাকে মাদক, সন্ত্রাস ও অপরাধ মুক্ত রাখতে যেকোনো অভিযোগ ও তথ্য বিট পুলিশিং অফিসে এসে জানাবেন। পুলিশ তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ