• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সরকারি ত্রাণ পেয়েছে দেড় কোটির বেশি পরিবার

সিসি ডেস্ক, ০৪ জুলাই ।। করোনা পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারা দেশে দেড় কোটির বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

আজ শনিবার এক তথ্য বিবরণীতে বলা হয় , ৬৪ জেলার জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শুক্রবার পর্যন্ত সারা দেশে চাল বরাদ্দ দেওয়া হয়েছে দুই লাখ ১১ হাজার ১৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে এক লাখ ৯৮ হাজার ১২০ মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা এক কোটি ৬৮ লাখ ৩০ হাজার ১৮ এবং উপকারভোগী লোকসংখ্যা সাত কোটি ৩৮ লাখ ৪ হাজার ৭৯৫ জন।

শিশু খাদ্যসহ অন্যান্য সামগ্রী ক্রয়ের জন্য নগদ বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ১২৩ কোটি টাকা। এরমধ্যে সাধারণ ত্রাণ হিসেবে নগদ বরাদ্দ দেওয়া হয়েছে ৯৫ কোটি ৮৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং বিতরণ করা হয়েছে ৯৩ কোটি ৯২ লাখ ৪ হাজার ১৬ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা এক কোটি ১৬ হাজার ৫২৯ এবং উপকারভোগী লোক সংখ্যা চার কোটি ৪২ লাখ ৩৪ হাজার ৫৮৫ জন।

শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে ২৭ কোটি ১৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২৬ কোটি ৪০ লাখ ১৯ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা আট লাখ ৪২ হাজার ৫৪৭ এবং উপকারভোগী লোকসংখ্যা ১৭ লাখ ৫৮ হাজার ৪৩৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ