• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন |

নীলফামারীতে ছাত্রলীগের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসুচী উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী(মুজিববর্ষ) উপলক্ষে নীলফামারীতে শিক্ষা প্রতিষ্ঠান ও সড়ক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসুচী শুরু করেছে জেলা ছাত্রলীগ।
শনিবার দুপুরে নীলফামারী সরকারী কলেজে বনজ ঔষধি ও ফলজ গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসুচীর উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক।
এ সময় কলেজের উপাধ্যক্ষ মাহবুবার রহমান ভুইয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, পৌর সাধারণ সম্পাদক আরিফ হোসেন, জেলা সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, সাংগঠনিক সম্পাদক আল মাসুদ আলাম প্রমুখ।
জেলা ছাত্রলীগের সভাপতিত্ব মনিরুল হাসান আপেলের সভাপতিত্বে মাসব্যাপী কর্মসুচী তুলে ধরেন সাধারণ সম্পাদক মাসুদ সরকার মাসুদ।
জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান আপেল বলেন, মুজিববর্ষ উপলক্ষে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সড়ক মহাসড়কে ১৮ হাজার বিভিন্ন গাছের চারা রোপণ করা হবে।
যা আজ শনিবার থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হলো। পর্যায়ক্রমে এই কর্মসুচী সম্পন্ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ